আগেভাগেই আসবে গুগল পিক্সেল ৫!

২২ আগষ্ট, ২০২০ ০৩:২৮  
সম্প্রতি গুগল তাদের পিক্সেল ৫ বছরের শেষ প্রান্তিকে আনার ঘোষণা দেয়। তবে ফাঁস হওয়া তথ‌্যে জানা গেছে, একটু আগেভাগেই আসবে ফোনটি। তখন ধারণা করা হয় ৮ অক্টোবর বাজারে আসতে পারে নতুন ডিভাইসটি। তবে ফাঁসকারী জন প্রোসার জানিয়েছেন, আরেকটু আগে অর্থাৎ সেপ্টেম্বরের ৩০ তারিখে বাজারে আসতে পারে গুগলের পিক্সেল ৫ স্মার্টফোন। নির্ভরযোগ‌্য সূত্রের বরাত দিয়ে তিনি আরও জানিয়েছেন, ৩০ সেপ্টেম্বর কালো এবং সবুজ রঙে ফোনটি পাওয়া যাবে। একইদিনে বাজারে আসবে পিক্সেল ৪এ ফাইভজি। তবে সাদা রঙের ফোনটি অক্টোবরের কোনো এক সময়ে পাওয়া যাবে। ডিবিটেক/বিএমটি